নিজস্ব প্রতিবেদক | ০৮:১৫ পিএম, ২০২৩-১১-২৬
গত ১৮ ই নভেম্বর ২০২৩ তারিখে বাকলাই পাড়া সেনা ক্যাম্প এর সহায়তায় দীর্ঘ আট মাস পর বান্দরবানের থানচি সদর ইউনিয়নের প্রাতা বমপাড়ার ১১টি পরিবারের ৪৯ জন সদস্য নিজ বাড়িতে ফিরেছে।
চলতি বছরে মার্চ মাসে পাহাড়ের সশস্ত্র সংগঠন কুকি চিন ন্যাশনাল ফ্রন্ট (কেএনএফ) কর্তৃক বাকলাই পাড়ায় আক্রমণ চালালে স্থানীয়দের মধ্যে আতঙ্ক তৈরি হয়। ওই সময় নিরাপদে আশ্রয় নিতে মোট ২৮টি পরিবার বিভিন্ন স্থানে নিরাপদ ভাবে আশ্রয় গ্রহণ করে।
প্রাতাপাড়ায় বর্তমানে বসবাসরত সদস্যদের পুনর্বাসনের জন্য বাংলাদেশ সেনাবাহিনীর সহযোগিতায় ১৬ ইস্টবেঙ্গল রেজিমেন্ট এর তত্ত্বাবধানে বাকলাইপাড়া সাব জোনের পক্ষ থেকে অদ্য ২৬/১১/২০২৩ এ একটি মেডিকেল ক্যাম্পেইন এর ব্যবস্থা করা হয়। এই মেডিক্যাল ক্যাম্পেইনের মাধ্যমে এলাকার সাধারণ জনগণের মধ্যে মেডিকেল সহায়তা প্রদান করা হয়েছে।
উল্লেখ্য যে, প্রাতাপাড়া ও বাকলাই পাড়ার মোট ২৯ টি পরিবারের প্রায় ১০০ এর অধিক সাধারণ জনগণের মাঝে বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ ও ওষুধ সেবা প্রদান করা হয়েছে। এই পাড়ায় বসবাসরত জনগণের জীবন যাপনের মান উন্নয়নের জন্য একটি ২০০০ লিটারের পানির ট্যাংকি, প্রত্যেকটি পরিবারের জন্য শীতবস্ত্র হিসেবে কম্বল এবং তাদের ধর্মীয় প্রতিষ্ঠানের জন্য একটি সোলার প্যানেল সিস্টেম সরবরাহ করা হয়েছে।
প্রাতাপাড়ায় অবস্থিত ১২টি পরিবারের পঞ্চাশ জন সদস্যের মাঝে দুপুর বেলার খাবার বাকলাই পাড়া সেনা ক্যাম্প থেকে পরিবেশন করা হয়েছে।বাকলাই পাড়া সেনা ক্যাম্পের ক্যাম্প কমান্ডার বলেন, বাংলাদেশ সেনাবাহিনী সব সময় সাধারণ মানুষের পাশে তাদের এই সহায়তা অব্যাহত রাখবে।
মেহেদী হাসান : রাঙামাটি জেনারেল হাসপাতালে একদিনে সফলভাবে সাতটি ছানি অপারেশন সম্পন্ন হয়েছে। দীর্ঘদিন ধরে দৃষ্à¦...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটিতে দুর্যোগে উপড়ে পড়া জেলা বিএনপির দলীয় কার্যালয়ের সামনের ছাতিম গাছটির স্থানে বাদাম গাছেà...বিস্তারিত
ওমর ফারুক সুমন : রাঙামাটির বাঘাইছড়িতে নানা কর্মসূচির মধ্য দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্à...বিস্তারিত
মেহেদী হাসান : ২০০৬ সালের ২৮ অক্টোবর রাজধানীর পল্টনে আওয়ামী লীগের লাঠি-বৈঠার হামলা ও হত্যাকাণ্ডের প্রতিবাদে রাঙ...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটি শহরের ডিসি অফিস এলাকার বাসা থেকে আশিকুল ইসলাম (১৭) নামে এক শিক্ষার্থী নিখোঁজ হয়েছে। গত ২৬ à...বিস্তারিত
বিলাইছড়ি প্রতিনিধি : বাল্যবিবাহ বন্ধ করুন, মেয়ে শিশুর অধিকারে বিনিয়োগ করুন” এই প্রতিপাদ্যকে সামনে রেখে রাঙামাটির বিà¦...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited